
নিউজ ডেস্কঃ জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে প্রদানমন্ত্রীকে বহনকারী বিমান জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে, বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এ সময় হযরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্য, সরকারের সংশ্লিষ্ট সচিব, তিন বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কূটনৈতিক ব্যক্তিরা৷