News71.com
 Bangladesh
 14 Jun 23, 08:48 AM
 134           
 0
 14 Jun 23, 08:48 AM

ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের ।। হাসপাতালে ২১১

ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের ।। হাসপাতালে ২১১

নিউজ ডেস্কঃ  সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

 

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন রয়েছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৭০৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ১২৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন