News71.com
 Bangladesh
 14 Jun 23, 08:47 AM
 134           
 0
 14 Jun 23, 08:47 AM

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ।।

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ।।

নিউজ ডেস্কঃ  ঈদযাত্রায় ট্রেনের টিকিট সংগ্রহে ভোগান্তি দূর করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি এবার ট্রেনের ঈদযাত্রার টিকিট দুই শিফটে বিক্রি হবে। পশ্চিমাঞ্চল সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ১২টা থেকে। গত ৩০ মে এক ব্রিফিংয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন টিকিট বিক্রির সূচি জানিয়েছিলেন। সে অনুযায়ী বুধবার (১৪ জুন) দেয়া হবে ২৪ জুনের টিকিট, ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন দেয়া হবে ২৬ জুনের টিকিট, ১৭ জুন দেয়া হবে ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের টিকিট। 

  

একইভাবে এ ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেয়া হবে ২২ জুন থেকে। আগামী ২২ জুন দেয়া হবে ২ জুলাইয়ের টিকিট, ২৩ জুন দেয়া হবে ৩ জুলাইয়ের টিকিট, ২৪ জুন দেয়া হবে ৪ জুলাইয়ের টিকিট, ২৫ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট, আর ২৬ জুন দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন