News71.com
 Bangladesh
 13 Jun 23, 10:27 AM
 159           
 0
 13 Jun 23, 10:27 AM

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেপ্তার

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ আট বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু নাসির (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

সোমবার (১২ জুন) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি নাসিরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে।

 

এই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে নাসিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলা হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। 

  

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন