
নিউজ ডেস্কঃ খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। সোমবার (১২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আহসান হাবিব খান বলেন, এখন পর্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসছেন। প্রার্থীরা সহযোগিতা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সবাই মিলে এ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।