News71.com
 Bangladesh
 12 Jun 23, 06:18 PM
 122           
 0
 12 Jun 23, 06:18 PM

'ভায়েরা আমার' গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ।।

'ভায়েরা আমার' গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ  “ভায়েরা আমার” শিরোনামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই নতুন এ বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। “ভায়েরা আমার” নামটি প্রধানমন্ত্রীর নিজের দেয়া। এছাড়া বইটির ভূমিকাও লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। ভাষণ সমগ্রটির সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন