News71.com
 Bangladesh
 12 Jun 23, 06:17 PM
 120           
 0
 12 Jun 23, 06:17 PM

ভোটের ফল যাই হোক, মেনে নেব: নৌকার প্রার্থী আবুল খায়ের ।।

ভোটের ফল যাই হোক, মেনে নেব: নৌকার প্রার্থী আবুল খায়ের ।।

নিউজ ডেস্কঃ  নির্বাচন এখন পর্যন্ত যেভাবে চলছে, তাতে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সোমবার (১২ জুন) নগরীর কালীবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।   আবুল খায়ের আবদুল্লাহ বলেন, নির্বাচনে ফল যাই হোক, মেনে নেব। খায়ের আবদুল্লাহর ভাতিজা সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এ কেন্দ্রের ভোটার। তিনি ভোট দেবেন কি না - এ প্রশ্নে আবুল খায়ের বলেন, ‘আমি তা জানি না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন