News71.com
 Bangladesh
 12 Jun 23, 10:20 AM
 124           
 0
 12 Jun 23, 10:20 AM

গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ ।। বিক্রি ৫ টাকা কেজিতে

গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ ।। বিক্রি ৫ টাকা কেজিতে

নিউজ ডেস্কঃ দিনাজপুরে হিলি বন্দরে অতিরিক্ত গরমে আমদানি করা বস্তাবন্দি পেঁয়াজ গুদামে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতাসংকটে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তাই একরকম বাধ্য হয়ে সেগুলো ৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা। সরেজমিনে হিলি সিনেমা হল রোডে গিয়ে দেখা যায়, শ্রমিকরা বস্তা থেকে পেঁয়াজ মেঝেতে ঢালছেন। এরপর ওই পেঁয়াজগুলো আবারও পরিষ্কার করা হচ্ছে বেশি দামে বিক্রি করার জন্য। আমদানিকারক প্রতিনিধিরা জানান, আইপি জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে ট্রাকে বস্তাভর্তি থাকায় অতিরিক্ত গরমে অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ফলে ৫-৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে লোকসান হবে অনেকটা।  তবে ভালো মানের পেঁয়াজ ৩২-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিলিতে।

 

ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।  অনুমতি পাওয়ার পরদিন থেকে হিলি দিয়ে শুরু হয় ভারত থেকে পেঁয়াজের আমদানি। বন্দরে ভালো মানের পেঁয়াজ ৩২-৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজ ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন