News71.com
 Bangladesh
 12 Jun 23, 10:18 AM
 143           
 0
 12 Jun 23, 10:18 AM

কেসিসি নির্বাচন: বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে শোকজ ।।

কেসিসি নির্বাচন: বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে শোকজ ।।

নিউজ ডেস্কঃ  দলের সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির আরও ১৪ নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। রোববার (১১ জুন) রাতে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের স্বাক্ষর করা এ নোটিশ দেয়া হয়। মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, নির্বাচনে অংশ নেয়ায় ৯ জনকে আজীবন বহিষ্কার এবং অন্য ১১ জনকে দেয়া হয়েছিল কারণ দর্শানোর নোটিশ।

 

নোটিশপ্রাপ্তরা হলেন: ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাবু খন্দকার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সাহেব আলী, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন বাচ্চু, ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জামাল হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য ওয়াদুদ, মহানগর যুবদলের সদস্য মো. রাসেল, মহানগর মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম লুসাই, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. পলাশ, ১৪ নং ওয়ার্ড বিএনপির খান মাহবুবুর রহমান, মহানগর শ্রমিক দলের ইব্রাহিম খলিল মাছুম ও ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহিন শেখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন