News71.com
 Bangladesh
 12 Jun 23, 10:13 AM
 129           
 0
 12 Jun 23, 10:13 AM

কুমিল্লায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪ ।। আহত ৮

কুমিল্লায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪ ।। আহত ৮

নিউজ ডেস্কঃ  কুমিল্লায় কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। রোববার (১১ জুন) জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালবাগ রাস্তার মাথায় বনফুল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন। নিহতরা হলেন: ৬ নম্বর পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে পিকআপ চালক মো. মোর্শেদ (৩০) , মোহন মিয়ার ছেলে শাহীন আলম (১৪), বোতা মিয়ার ছেলে ফয়সাল (১৮) ও শাহ আলমের ছেলে সাকিব (১৬)।

 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইউনিয়নভিত্তিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) ৬ নম্বর পূর্ব জোড়কানন ইউনিয়ন বনাম বারপাড়া ইউনিয়নের খেলা উপজেলা পরিষদ মাঠে শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। খেলায় অংশগ্রহণের জন্য পিকআপ ভ্যানে করে মহাসড়কের উল্টো পথে ৬ নম্বর পূর্ব জোড়কাননের খেলোয়াড়সহ প্রায় ২০ জন দর্শক যাচ্ছিলেন উপজেলা পরিষদের মাঠে। পথে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা খেলোয়াড় ও দর্শকরা এর নিচে পড়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন