
নিউজ ডেস্ক ঃএকাদশ জাতীয় সংসদের ৩০০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছে বিএনিপন্থী আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার আদালতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেছেন।রোববার (১১ জুন) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে বিষয়টি শুনানির জন্য রয়েছে।
রিট আবেদনে বলা হয়, ৩০ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনের পর গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯(৩) ধারা অনুযায়ী নির্বাচিত এমপিদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয় ১ জানুয়ারি। গেজেট প্রকাশের পর ৩ জানুয়ারি স্পিকার নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান। কিন্তু এমপিদের নেওয়া ওই শপথ সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের লঙ্ঘন।
স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে রিটে বিবাদী করা হয়।