News71.com
 Bangladesh
 11 Jun 23, 06:10 PM
 118           
 0
 11 Jun 23, 06:10 PM

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায় ।।

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায় ।।

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। রোববার (১১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন