News71.com
 Bangladesh
 11 Jun 23, 03:26 PM
 130           
 0
 11 Jun 23, 03:26 PM

ঈদের আগে কমলো সয়াবিন তেলের দাম ।।

ঈদের আগে কমলো সয়াবিন তেলের দাম ।।

নিউজ ডেস্কঃ কোরবানির ঈদ সামনে রেখে ভোজ্যতেলের দাম কমালো সরকার। প্রতি লিটার বোতলজাত এ তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা এবং খোলা ১৬৭ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১১ জুন) বিষয়টি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া, পামতেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

বাণিজ্য সচিব আরও বলেন, পাঁচ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এসব পেঁয়াজ আসলে দাম আরও কমবে। ঈদুল আজহা সামনে রেখে বাজারে চিনি, পেঁয়াজ, আদার দাম বাড়ার আশংকা নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে, গত ৪ মে বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৬০ টাকা। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পামতেলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন