News71.com
 Bangladesh
 11 Jun 23, 03:23 PM
 134           
 0
 11 Jun 23, 03:23 PM

শিক্ষার্থীদের উপবৃত্তি-টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।।

শিক্ষার্থীদের উপবৃত্তি-টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ  মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ শিক্ষার্থীদের মধ্যে তুলে দেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন