News71.com
 Bangladesh
 10 Jun 23, 06:00 PM
 122           
 0
 10 Jun 23, 06:00 PM

আগামী জুনেই ভাঙ্গা-যশোর রেললাইন চালু ।। রেলমন্ত্রী

আগামী জুনেই ভাঙ্গা-যশোর রেললাইন চালু ।। রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আগামী বছরের জুনের মধ্যেই ভাঙ্গা-যশোর রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত এগুচ্ছে। ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে তিন পয়েন্ট পাথরবিহীন এবং এক পয়েন্টে পাথরসহ রেললাইন নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। পাথরসহ রেললাইন ও পাথরবিহীন রেললাইন স্থাপন কাজ চলছে একযোগে।

 

শনিবার (১০ জুন) দুপুরে ফরিদপুরের ভাঙা ওয়াই জংশন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৬ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী। এরপর রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রায়াল রান করতে পেরেছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ট্রায়াল রান করতে পারব। এরপর আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভাঙ্গা থেকে পদ্মা সেতু অতিক্রম করে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন করবেন। তখন ঢাকা-ভাঙ্গা  প্রায় ৮১ কিলোমিটারে অংশে ট্রেন চলাচল শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন