News71.com
 Bangladesh
 10 Jun 23, 05:59 PM
 119           
 0
 10 Jun 23, 05:59 PM

নির্বাচন বন্ধ করতে চক্রান্তকারীরা ঐক্যবদ্ধ হয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন বন্ধ করতে চক্রান্তকারীরা ঐক্যবদ্ধ হয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে দেশীয় চক্রান্তকারীরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

আসাদুজ্জামান খান বলেন, 'নির্বাচন এলেই অনেক স্রোত-কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যাতে হয় না সে জন্য অরাজকতা করতে থাকে; এ ধরনের কার্যকলাপ আমরা এখনও দেখছি। সবসময় আমরা দেখে আসছি, নির্বাচন এলে সব ষড়যন্ত্রকারী এক হয়ে যায়, আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন