News71.com
 Bangladesh
 16 Jul 16, 06:28 PM
 387           
 0
 16 Jul 16, 06:28 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার হয়েছে। মৃত শিশু মোহাম্মদ শিহাদ (১১) কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শফিকের ছেলে।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১ টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সে শহরের বদরমোকাম মসজিদ সংলগ্ন এমদাদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই আব্দুর রহিম বলেন, গত শুক্রবার দুপুরে বন্ধুরা মিলে দলবেঁধে সুগন্ধা পয়েন্ট সমুদ্রে গোসল করতে নামে শিশু মোহাম্মদ শিহাদ। গোসলের এক পর্যায়ে ভাটার টানে শিহাদ সমুদ্রে ভেসে যায়। নাজিরারটেক পয়েন্টে একটি শিশুর লাশ ভাসছে এমন খবরে সেখানে গিয়ে শিহাদের লাশ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন