News71.com
 Bangladesh
 10 Jun 23, 05:57 PM
 148           
 0
 10 Jun 23, 05:57 PM

সিটি নির্বাচন ।। খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সিটি নির্বাচন ।। খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্কঃ  খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন সড়কে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা। খুলনার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।  ১১ প্লাটুনে মোট ২২০ জন সদস্য রয়েছেন। তারা চারদিন দায়িত্বরত থাকবেন।

 

এছাড়া নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে সাত হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন