News71.com
 Bangladesh
 10 Jun 23, 05:56 PM
 121           
 0
 10 Jun 23, 05:56 PM

মানিকছড়িতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ ।। নিহত ২

মানিকছড়িতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ ।। নিহত ২

নিউজ ডেস্কঃ  খাগড়াছড়ির মানিকছড়িতে কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনটহরী বাজার থেকে আম কিনে অটোরিকশা ভর্তি করে চট্টগ্রামের হাট হাজারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন অটোরিকশার চালক মো. আজগর আলী ও ব্যবসায়ী আব্দুল মোতালেব। এ সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গাড়িটানা বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. আজগর আলী ও ব্যবসায়ী আব্দুল মোতালেব মারা যান। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাছাড়াও দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন