News71.com
 Bangladesh
 10 Jun 23, 05:52 PM
 129           
 0
 10 Jun 23, 05:52 PM

বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নজরদারি করবে জয়েন্ট মনিটরিং সেন্টার ।।

বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নজরদারি করবে জয়েন্ট মনিটরিং সেন্টার ।।

নিউজ ডেস্কঃ সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়লে উদ্ধার ও নিষিদ্ধ সীমানায় প্রবেশে স্বয়ংক্রিয় সতর্কতা নিশ্চিতে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানে অন্তত ১০টির বেশি নিরাপত্তা ও তদারকিমূলক সেবা দিতে চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর জয়েন্ট মনিটরিং সেন্টার। মোট ৮টি সংস্থার সমন্বয়ে সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে পুরো ব্লু-ইকোনমি।

 

গভীর সমুদ্রে অনেকটা তদারকি ও নিয়ন্ত্রণ ছাড়াই চলছে মাছ ধরার নৌযান। আইন অমান্যের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়লে উদ্ধারে বেগ পেতে হয় সমুদ্র সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। তাই সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য খোলা হয়েছে জয়েন্ট মনিটরিং সেন্টার। যেখানে নৌবাহিনী, কোস্টগার্ডসহ থাকবে সামরিক ৮টির বেশি প্রতিষ্ঠান। দেশের উপকূলীয় ও সামুদ্রিক ৩০ হাজার মাছ ধরার নৌযানকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তদারকি করতে পতেঙ্গায় স্থাপিত জয়েন্ট মনিটরিং সেন্টারে বুধবার (৭ জুন) সমুদ্র সংশ্লিষ্ট এসব নিয়ন্ত্রণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয়, কন্ট্রোল সেন্টারে বসে মোবাইলে, স্বয়ংক্রিয় ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে জানা যাবে আর্টিসেনাল ও বাণিজ্যিক নৌযানের সার্বিক তথ্য ও গতিবিধি। নিরাপত্তামূলক ১০টি সেবাসহ নিয়ন্ত্রিত হবে পুরো ব্লু- ইকোনমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন