
নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডা সাঁতারকুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবন থেকে ফেলে অপু ইসলাম (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাড্ডা সাঁতারকুল উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা অপু। এক ছেলে ও এক মেয়ের জনক অপু আগে অটোরিকশার ব্যবসা করতেন। তবে বর্তমানে তার সেই ব্যবসা ছিল না। ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন তিনি।
নিহত অপুর খালাতো ভাই দীপু হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাঁতারকুল শান্তিপাড়া আশরাফ আলী রোডের মাস্টার কমপ্লেক্সের সামনে আইইউবি'র শিক্ষার্থীদের সাথে অপুর তর্কাতর্কি হয়। পরে ওই শিক্ষার্থীরা তাকে ধরে নির্মাণাধীন ভবনটির ৬ষ্ঠ তলায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে। এক পর্যায়ে লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয় তাকে।