News71.com
 Bangladesh
 09 Jun 23, 06:45 PM
 148           
 0
 09 Jun 23, 06:45 PM

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না ।। ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না ।। ফখরুল

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ২০১৪ ও ২০১৮ সালে আমরা ভোট দিতে পারি নি। সামনে আবার নির্বাচন আসছে, সেটি নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এ দেশে আর কোনো ‘আওয়ামী নির্বাচন’ হবে না। 

 

সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা নির্বাচনের জন্য সরকার নির্বাচনী খেলা খেলতে চায় উল্লেখ করে ফখরুল বলেন, জনগণ তা আর হতে দেবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন