News71.com
 Bangladesh
 16 Jul 16, 06:25 PM
 378           
 0
 16 Jul 16, 06:25 PM

বেনাপোলে জুতার ভেতর ৪ লাখ টাকা, আটক ১  

বেনাপোলে জুতার ভেতর ৪ লাখ টাকা, আটক ১   

নিউজ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে ভারতগামী দীপক মিত্র নামে এক পাসপোর্টযাত্রীর জুতার ভেতর থেকে ৪ লক্ষ ৭ হাজার টাকা জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আজ শনিবার সকালে দীপক মিত্র নামে ঐ পাসপোর্টযাত্রীকে আটক করা হয়। জানা গেছে, তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তিনি দিনেশ মিত্রর ছেলে।

বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকালের দিকে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে দীপক মিত্র বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে যায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে  তার  ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর লুকিয়ে থাকা জুতা এবং পকেট থেকে ৪ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়। জব্দকৃত  টাকা বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এই ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন