News71.com
 Bangladesh
 09 Jun 23, 06:43 PM
 128           
 0
 09 Jun 23, 06:43 PM

বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নজরদারি।। আধুনিক প্রযুক্তির আওতায় আসছে ৩০ হাজার নৌযান

বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নজরদারি।। আধুনিক প্রযুক্তির আওতায় আসছে ৩০ হাজার নৌযান

নিউজ ডেস্কঃ  বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে ৩০ হাজার নৌযানকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে ১০ হাজার নৌযানে তিন ধরনের ডিভাইস বসানো প্রায় শেষ। ফলে নৌযানের গতিবিধি ও দুর্ঘটনা থেকে উদ্ধারসহ অন্তত ১০ ধরনের সেবা পাবে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠী। ভারত ও মিয়ানমার থেকে বঙ্গোপসাগরে এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমার মালিকানা পায় বাংলাদেশ। কিন্তু বিশাল সম্ভাবনাময় এ ব্লু ইকোনমির সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় মৎস সম্পদ আহরণ অনেকটাই অনিয়ন্ত্রিত। 

 

এমন বাস্তবতায় সমুদ্রে মনিটরিং ও নিরাপত্তায় প্রয়োজনীয়তায় উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলার নৌযান প্রযুক্তির আওতায় আসছে। এর ফলে নৌযানের সার্বিক তথ্য, নিষিদ্ধ সময় ও সীমারেখা এবং দুর্ঘটনার অবস্থানও জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন