News71.com
 Bangladesh
 09 Jun 23, 05:06 PM
 120           
 0
 09 Jun 23, 05:06 PM

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নেই ।। তথ্যমন্ত্রী

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নেই ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৯ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়, প্রতিহত করতে চায় তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই।’ 

 

তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে বিভ্রান্ত করছে বলেও মত প্রকাশ করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন