News71.com
 Bangladesh
 09 Jun 23, 11:34 AM
 116           
 0
 09 Jun 23, 11:34 AM

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (৯ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৫৩ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশি মদ, ৯ হাজার ৪৭৯ ইয়াবা ও ৪২ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন