News71.com
 Bangladesh
 08 Jun 23, 08:18 PM
 145           
 0
 08 Jun 23, 08:18 PM

হিলি বাজারে নিম্নমুখী পেঁয়াজের দর ।।

হিলি বাজারে নিম্নমুখী পেঁয়াজের দর ।।

নিউজ ডেস্ক ঃ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর পর হিলি বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কমছে। তিন দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় ক্রেতা মহলে কিছুটা স্বস্তি বিরাজ করছে।বৃহস্পতিবার (৮ জুন) সরেজমিন হিলি বাজারে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৪ টাকা।বাজারে পেঁয়াজ কিনতে আসা খাজির হোসেন বলেন, ‘কয়েক দিন আগে পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকা ছিল, এমনটা কল্পনাই করা যায় না। সে সময়ে পেঁয়াজ কিনতে এসে বেশি দামের কারণে ফিরে যেতে হয়েছে। বাড়িতে কিছু পেঁয়াজ ছিল, তা দিয়েই চালিয়েছি। কিন্তু আজ বাজারে এসে শুনি পেঁয়াজের দাম কমছে। তাই ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনলাম। এতে অনেকটা উপকৃতই হলাম। কারণ, যেখানে সব জিনিসের দাম চড়া, সেখানে পেঁয়াজের দাম কমছে শুনে খুবই ভালো লাগছে।’ 

  

জনি ইসলাম নামে এক পেঁয়াজ ক্রেতা বলেন, ‘৬০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনেছি। কয়েক দিন আগে পেঁয়াজের যে দাম ছিল, তখন তো কিনতেই পারিনি। পেঁয়াজের দাম কমায় খুবই ভালো লাগছে। কয়েক দিন আগে যখন পেঁয়াজের কেজি ৮০ টাকায় উঠল, তখন খুবই বিরক্ত লাগছিল। এভাবে অন্যান্য জিনিসের দাম কমালে ভালো হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন