News71.com
 Bangladesh
 08 Jun 23, 08:16 PM
 187           
 0
 08 Jun 23, 08:16 PM

এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ ।। রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ ।। রুটিন প্রকাশ

নিউজ ডেস্কঃ  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হবে। বৃহস্পতিবার (৮ জুন) এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

 

২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন