News71.com
 Bangladesh
 08 Jun 23, 06:33 PM
 130           
 0
 08 Jun 23, 06:33 PM

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিল বিপর্যয়।। আতঙ্কে উপকূলবাসী

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিল বিপর্যয়।। আতঙ্কে উপকূলবাসী

আন্তর্জাতিক ডেস্কঃ  তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারত। দুই দেশেরই বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টিসহ তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে এর মধ্যেই আবার ঘূর্ণিঝড় মোখার পর এবার আতঙ্ক বাড়াচ্ছে ‘বিপর্যয়’। সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দক্ষিণপূর্ব আরব সাগরে দ্রুত শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। এতে আতঙ্ক বিরাজ করছে উপকূলবর্তী রাজ্যগুলোতে। 

 

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ উত্তরপশ্চিম দিকে। ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় গোয়ার প্রায় ৮৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মুম্বাই থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হয়েছিল। ঘূর্ণিঝড় বিপর্যয় আরও তীব্র হবে এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পূর্বভাস অনুযায়ী, গুজরাটে আছড়ে পড়তে পারে বিপর্যয়। ঝড়ের গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গতি বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র ও গুজরাটে প্রবল বর্ষণ হতে পারে। পরিস্থিতি মাথায় রেখে ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থা করে রেখেছে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন