
নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে বিমানের আরও ১০টি ফ্লাইট চালানোর অনুমতি চেয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত। বুধবার (৭ জুন) সৌদির হজ ও ওমরাবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে মক্কাতে তার অফিসে সাক্ষাৎ করে এ অনুরোধ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। সাক্ষাতে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজব্রত পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা রাজকীয় সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলেও তিনি মন্তব্য করেন।