News71.com
 Bangladesh
 08 Jun 23, 01:40 PM
 130           
 0
 08 Jun 23, 01:40 PM

আ.লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

আ.লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

নিউজ ডেস্ক ঃআগামী শুক্রবার (৯ জুন) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আহ্বান করা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন