News71.com
 Bangladesh
 08 Jun 23, 01:38 PM
 118           
 0
 08 Jun 23, 01:38 PM

মতিঝিল বিদ্যুৎ ভবনমুখী বিএনপির মিছিল

মতিঝিল বিদ্যুৎ ভবনমুখী বিএনপির মিছিল

নিউজ ডেস্কঃ  তীব্র গরম এবং লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করে ঢাকা জেলা বিএনপি।  বৃহস্পতিবার (৮ জুন) সকালে পল্টনে থেকে একটি মিছিল মতিঝিলের বিদ্যুৎ ভবনের দিকে রওনা দেন।

'অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে' বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি  প্রধান করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।অবস্থান কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।  

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী।এরআগে মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।

তিনি বলেছিলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান এবং স্মারকলিপি প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন