News71.com
 Bangladesh
 07 Jun 23, 05:51 PM
 126           
 0
 07 Jun 23, 05:51 PM

বিএনপির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি ।। ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া বিদেশিরা নয়, নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করবেন বলে জানান তিনি। বুধবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, সংকটের একমাত্র সমাধান সংবিধান। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, বিদেশিদের মধ্যস্থতা করতে হবে। মঙ্গলবার (০৬ জুন) ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটি আওয়ামী লীগের বক্তব্য নয়, আওয়ামী লীগ এখনও বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়নি। রাজধানীতে ১৪ দল আয়োজিত এক জনসভায় আমু বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের জন্য আলোচনার দরজা খোলা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন