News71.com
 Bangladesh
 07 Jun 23, 05:50 PM
 113           
 0
 07 Jun 23, 05:50 PM

সুদানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলা ।। নিহত ১০

সুদানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলা ।। নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামরিক বাহিনীর বোমা হামলায় কঙ্গোর ১০ নাগরিক নিহত হয়েছেন। রোববার (৪ জুন) বিকেলে খার্তুম ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। কঙ্গো সরকার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে রোববার বিকেলে খার্তুম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব আফ্রিকায় সুদানি সেনাবাহিনীর বোমা হামলায় ১০ জন মারা গেছেন। নিহত ব্যক্তিরা সবাই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বাসিন্দা। তবে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এটি এমন একটি এলাকা হতে পারে, যেখানে সংঘাত থেকে বাঁচতে বিদেশি বহু নাগরিক হয়তো আশ্রয় নিয়েছিলেন।

 

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সেখানে বিদেশিরা আছেন জেনেও সুদানের সেনাবাহিনী বোমা ফেলেছে। এ বিষয়টা আমাদের খুব কষ্ট দেয়।’ জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এ ঘটনায় দুঃখপ্রকাশ করে এক টুইটবার্তায় বলেছেন, খার্তুমে হামলায় ১০ জন শরণার্থী মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন