News71.com
 Bangladesh
 07 Jun 23, 05:42 PM
 122           
 0
 07 Jun 23, 05:42 PM

বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই ।। কৃষিমন্ত্রী

বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই ।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে। দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ।’ বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই। বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে। দানাজাতীয় খাবারেও আমরা স্বয়ংসম্পূর্ণ।’

 

একই সঙ্গে সবজির উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে তিনি বলেন, বছরে ৩ মিলিয়ন থেকে ২২ মিলিয়ন মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে। তবে যাদের কেনার সামর্থ্য নেই, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন