News71.com
 Bangladesh
 07 Jun 23, 04:16 PM
 151           
 0
 07 Jun 23, 04:16 PM

৬ দফা দিবসে রাজশাহীতে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা

৬ দফা দিবসে রাজশাহীতে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ আজ ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী নগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৭ জুন) সকাল ১০টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম ও মোখলেসুর রহমান কচি প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন