News71.com
 Bangladesh
 07 Jun 23, 04:11 PM
 199           
 0
 07 Jun 23, 04:11 PM

ডিএমপির এসি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

ডিএমপির এসি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির কে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) এবং সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) মেরিনা আক্তারকে ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন