News71.com
 Bangladesh
 07 Jun 23, 10:18 AM
 128           
 0
 07 Jun 23, 10:18 AM

কৃষি জমির মাটি কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

কৃষি জমির মাটি কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ ‌পলাশবাড়ীতে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে তিন এস্কেবেটর মালিকের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জিষ্ট্রেট এসএম ফয়েজ উদ্দীন অভিযানে এ জরিমানা করেন। 

স্কেটর মালিকরা হলেন- উপজেলার প‌শ্চিম গো‌পিনাথপুরের হৃদয় চন্দ্র , কিশামত চেরেঙ্গা গ্রামের শাহীন মিয়া ও দুবলাগা‌ড়ি গ্রামের আ‌নিছুর রহমান। তাদের মধ্যে হৃদয়কে ২ লাখ ও শাহীন ও আনিছুরকে ১ লাখ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় তাদের জরিমানা করা হয়। অবৈধ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন