
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ৫ থানায় অভিযান চালিয়ে পুলিশ দুই জামায়াত কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে শিবগঞ্জ থানা পুলিশ ১৮ জনকে, গোমস্তাপুর থানা পুলিশ ১৭ জনকে, সদর মডেল থানা পুলিশ ৬ জনকে, নাচোল থানা পুলিশ ৪ জনকে এবং ভোলাহাট থানা পুলিশ ১ জনকে আটক করেছে।
এদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন, ১৫১ ধারায় ২জন এবং ওয়ারেন্টের ৩৮ জন আসামি রয়েছে। আটককৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।