
নিউজ ডেস্কঃ পাঁচ দিনের তুরস্ক সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) সকাল ৫টা ৪০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ওইয়া তুঙ্গা চাগলি ও আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সয়লু।
এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টায় রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মো. সাহাবুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নেন তিনি। সফর শেষে আজ (মঙ্গলবার) দেশে ফিরছেন রাষ্ট্রপতি।