News71.com
 Bangladesh
 06 Jun 23, 07:08 PM
 118           
 0
 06 Jun 23, 07:08 PM

শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের বিচার শুরু ।।

শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের বিচার শুরু ।।

নিউজ ডেস্কঃ  শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে, এ মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালতে হাজির হন ড. ইউনূস। মঙ্গলবার (৬ জুন) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে ড. ইউনূসের আবেদন শুনানি শেষে খারিজ করে দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। আদালত বলেছেন, সাক্ষ্য প্রমাণে ঠিক হবে অভিযোগ সত্য কিনা। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী না করা, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন না করা, এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি। এমন অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন