
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে তারকা স্ট্রাইকার করিম বেনজেমা যোগ দিয়েছেন আল-হিলালে। তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, বেনজেমার মতো একজন কিংবদন্তি স্ট্রাইকারকে কোচিং করানো সম্মানের বিষয়। গত ৪ জুন বিলবাওয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে রিয়াল অধ্যায় শেষ করেন করিম বেনজেমা। ম্যাচটিতে গোলও করেন তারকা এই স্ট্রাইকার। তাতে শেষটাও রাঙিয়ে গেছেন লস ব্ল্যাঙ্কোস শিবির।
দলের শীর্ষ এই তারকাকে বিদায় দিতে রিয়াল মাদ্রিদে চলছে প্রস্তুতি। এরই মধ্যে বেনজেমার বিষয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘বেনজেমার বিদায়ের ঘোষণা ছিল অপ্রত্যাশিত। আমরা ওর ঘোষণায় অবাক হয়েছি। তবে আমরা তার সিদ্ধান্ত মেনে নিয়েছি।’