News71.com
 Bangladesh
 06 Jun 23, 07:01 PM
 118           
 0
 06 Jun 23, 07:01 PM

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা ডিপজলের ।।

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা ডিপজলের ।।

নিউজ ডেস্কঃ  বাংলা সিনেমার মুভি লর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম করেছেন। ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে সমিতির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন ডিপজল। কারণ হিসেবে তিনি বলেন, শিল্পী সমিতিতে খোঁচাখুঁচি হচ্ছে, উভয় দল। এত রঞ্জিত হওয়া ভালো না।  তিনি আরও বলেন, আমি যেহেতু ঘোষণা দিয়েছি শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ সভাপতি নির্বাচন করব। আমার পাশে যারা আছেন তারা থাকবেন। আমার পাশ থেকে সরে যাবেন না।

 

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ পরিষদে নির্বাচন করেছিলেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ডিপজল। তার ভাষায়, ‘সভাপতি-সেক্রেটারি নিয়ে বিশাল ঝগড়া। যারা ফেল করে তাগো নিয়া আহে- এগুলো ঠিক না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন