
নিউজ ডেস্কঃ সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭ জন রয়েছেন।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৪১৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৫২ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ৬১ জনচলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৫৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৪৩ জন। এ বছর এখন পর্যন্ত ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।