
নিউজ ডেস্কঃ সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভিসা নীতির ঘোষণা দিয়েছে। তবে এর জন্য বিএনপির অপরাজনীতিকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন।তথ্যমন্ত্রী ভিসা নীতির কারণ জানাতে গিয়ে বলেন, বিএনপির অপরাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, নির্বাচন প্রতিহত করার রাজনীতির কারণেই মার্কিন ভিসা নীতিঅবস্থান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
ভিসা নীতির কারণে এবার বিএনপির নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এবার বিএনপি কোনো দেশ থেকেই তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন পায়নি। আর এখন ভিসা নীতির কারণে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন প্রতিহত করার সুযোগ নেই।’