News71.com
 Bangladesh
 06 Jun 23, 10:13 AM
 108           
 0
 06 Jun 23, 10:13 AM

বিদেশি দূতরা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা ।। শাহরিয়ার

বিদেশি দূতরা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা ।। শাহরিয়ার

নিউজ ডেস্কঃ বাংলাদেশে দায়িত্বরত বিদেশি দূতরা দায়িত্বের বাইরে গিয়ে কোনো কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূতরা রাজনৈতিক অফিসে গিয়ে বৈঠক করতে পারেন কিনা, শাহরিয়ারের কাছে জানতে চান সাংবাদিকরা।

 

উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস আগে একটি পরিস্থিতি গিয়েছে। কেউ কেউ তখন দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন। যদি কোনো দেশের রাষ্ট্রদূত আবারও সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন, আমাদের কাছে যদি মনে হয় তারা সীমা লঙ্ঘন করে ফেলছেন; এটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মার্কিন প্রেসিডেন্টের কাছে ৬ কংগ্রেসম্যানের চিঠি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, আমরা চিঠিটা সংগ্রহ করেছি। অন্যান্য চিঠিপত্রের মতো এখানেও অসামঞ্জস্য আছে; বাড়াবাড়ি আছে। তথ্যের একটা বড় ধরনের ঘাটতিও আছে। কংগ্রেসম্যানদের প্রচেষ্টা দুর্বল ও সস্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন