News71.com
 Bangladesh
 05 Jun 23, 06:36 PM
 100           
 0
 05 Jun 23, 06:36 PM

জলবায়ুর অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ।।

জলবায়ুর অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ বৃক্ষরোপণে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ শেষে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছে সরকার। এতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা আমাদের কর্তব্য। আমাদের দেশটা যাতে আরও সুন্দর ও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই ব্যাপকভাবে কর্মসূচি পালন করা  হচ্ছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন