News71.com
 Bangladesh
 04 Jun 23, 06:31 PM
 126           
 0
 04 Jun 23, 06:31 PM

আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় সরকার ।। তথ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় সরকার ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।রোববার (০৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে চায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিসা নীতি সম্পর্কে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এমন ইঙ্গিতই দিয়েছেন।’

 

এরআগে, শনিবার (৩ জুন) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিসা নীতি ও স্যাংশন নিয়ে কোনো মাথাব্যথা নেই জানিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজেদের করণীয়টুকু করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন