
নিউজ ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে বলা হচ্ছে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা দেশ ছাড়বেন এবং আর ফিরবেন না।বিষয়টি নিয়ে রোববার (৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন হারুন অর রশিদ।তিনি বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছেন। তারা বলছেন, সরকারি কর্মকর্তারা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না, এটা সম্পূর্ণ গুজব।’
ডিবির এ কর্মকর্তা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ভিউ বাড়ানোর জন্য এমন করছে। তারা টাকা কামানোর জন্য করছে।