
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরজেম মল্লিক (৫৫) নামে এক পোল্ট্রি খামার মালিকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে চিৎলা হাসপাতাল পাড়ায় নিজের মুরগির ফার্মে কাজ করছিলেন মরজেম। হঠাৎ পুরো ফার্মটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় তিনি ফার্মের স্টিলের জালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।